1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

মালয়েশিয়ায় বাস উল্টে ৬ বাংলাদেশি নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে ছয় বাংলাদেশিসহ ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৪ জন।

হতাহতরা সবাই এমএএস কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক। রবিবার নিলাই থেকে শ্রমিকরা তাদের কর্মস্থল নেগরি সেমবিলানে আসছিলেন।

একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

সেপাং পুলিশপ্রধান সহকারী কমিশনার জুলকিফলি আদামশাহ বলেন, বাসটিতে ৪৩ যাত্রী ছিল। সব শ্রমিক রাত ১২টার শিফটে কাজ করার কথা ছিল।

তিনি বলেন, আহত ৩৪ জনকে সেরডাং, পুত্রজায়া, বান্টিং ও কাজাংয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনাস্থলে দমকল, বেসামরিক প্রতিরক্ষা, স্বাস্থ্য বিভাগ ও এমএএস কার্গো কমপ্লেক্সের অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়।

দক্ষিণ সেলাঙ্গর দমকল বিভাগের প্রধান ফাদিল সালেহ জানান, রাত ১১টা ১৬ মিনিটে দুর্ঘটনার খবর পেয়েছেন তারা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করা হয়। যাত্রীদের বের করে আনতে বাসের অনেক অংশ কাটতে হয়েছে। পুরো উদ্ধার তৎপরতা শেষ করতে এক ঘণ্টা সময় লেগেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহত কারও নাম প্রকাশ করা হয়নি। তবে দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।

এদিকে বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়ে বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!