1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

বঙ্গবন্ধুর ওপর নাটক নির্মাণ ও যেকোনো প্রতিযোগিতার জন্য ট্রাস্টের অনুমতির প্রয়োজন নেই

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর যে কোনো ধরনের নাটক নির্মাণ, লেখালেখি এবং ক্রীড়ানুষ্ঠান/টুর্নামেন্ট আয়োজনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কোনো প্রকার অনুমোদনের প্রয়োজন নেই।

ট্রাস্টের এক সভা শনিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়। সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। খবর বাসসের

ট্রাস্টের চেয়ারপারসন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সভায় ট্রাস্টের সমাজ কল্যাণমূলক কর্মকান্ড পর্যালোচনা ও ট্রাস্টের বিভিন্ন প্রকল্পের কাজ আরো দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

আগের সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়েও সভায় পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন উপ-কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সভায় ট্রাস্টের কোষাধ্যক্ষ এ এম রফিকের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

সভায় ১৫ আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের নামে ১৩টি প্রতিষ্ঠানের নামকরণ এবং মোট ৫০ হাজার ২শ’ টাকা শিক্ষা বৃত্তি প্রদানের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

সভায় অন্যদের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, বঙ্গবন্ধুর পৌত্র রাদোয়ান মুজিব সিদ্দিক ববি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, নূর-ই-আলম লিটন চৌধুরী ও সদস্য সচিব শেখ হাফিজুর রহমানসহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!