1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

মদপানে রাবির দুই শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

মদপান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারা গেছেন। তাঁরা হলেন আইন বিভাগের শিক্ষার্থী মুহতাসিম রাফিদ খান এবং অর্থনীতি বিভাগের ছাত্র তূর্য রায়। তাঁদের মধ্যে মুহতাসিমের বাড়ি খুলনায় এবং তূর্যের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলায়।

রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা নগরীর মুন্নাফের মোড় এলাকার একটি মেসে শনিবার রাতে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। ভোরে মেসের কয়েকজন শিক্ষার্থী তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে মুহতাসিম এবং সকাল ৮টার দিকে তূর্য মারা যান।

এদিকে, শনিবার রাতে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক প্রকল্পের রাশিয়ান প্রকৌশলী মিচি মাই জিমা ঈশ্বরদীতে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নিহত তিনজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবার বা প্রতিষ্ঠানের লোকজন এলে ময়নাতদন্ত শেষে তাঁদের মরদেহ হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!