1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

‘কে বলেছে নির্বাচনে আমাদের পরাজয় হয়েছে, পরাজয় হয়েছে তো আওয়ামী লীগের’

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘দেশে এখন আর কোনো রাজনীতি নেই। সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গতকালও বলছেন, বিএনপির বিরুদ্ধে কোনো মামলাই মিথ্যা নয়। এগুলো কি কেউ বিশ্বাস করে? আজকে সারা দেশের মানুষ জানে মামলাগুলো সত্য না মিথ্যা।’

শনিবার সকালে রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির ত্রি-বার্ষিক চতুর্থ জাতীয় কাউন্সিলে প্রধান অতথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার অত্যন্ত সচেতনভাবে যারা ১/১১ এ চক্রান্ত করেছে তাদের সঙ্গে আপস করে ক্ষমতায় আছে। তাদের সঙ্গে জনগণ নেই, বন্দুকের নলের জোরে তারা ক্ষমতায় আছে।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের আগে যখন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তখন তিনি বলেছিলেন আপনাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা দেওয়া হয়েছে সেগুলোর তালিকা দেন। আমরা দেওয়ার পরে কী দেখলাম? সেই মামলার তালিকা ধরে ধরে আমাদের নেতাকর্মীদেরকে আরো বেশি গ্রেপ্তার করা হলো, গায়েবি মামলার পরিমাণও আরো বেড়ে গেল। এই হলো অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর আশ্বাস।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘কে বলেছে নির্বাচনে আমাদের পরাজয় হয়েছে? পরাজয় হয়েছে তো আওয়ামী লীগের। তারা এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরা এখন জনগণকে সঙ্গে নিয়ে অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলে আমাদের বুকের ওপর যে জগদ্দল পাথর, দানব বসে আছে তাদেরকে সরিয়ে দেব।’

ফখরুল বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তাঁকে সুচিকাৎসা দেওয়া হচ্ছে না। তিনি হাঁটতে পারেন না, ঠিকমতো খেতে পারছেন না। তারপরও সরকার তাঁকে বিশেষায়িত হাসপাতালে নেয়নি। আজকে তারা শুধু ক্ষমতা ধরে রাখার জন্য সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন করছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!