1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

এরশাদের নতুন সিদ্ধান্ত

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

ফের নতুন সিদ্ধান্ত নিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তার অবর্তমানে জি এম কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করেছেন।

শনিবার সকালে নিজের স্বাক্ষর করা এক চিঠিতে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘পুনরায় আমি জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকল মহলের জ্ঞাতার্থে জানাতে চাই, আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।’

এর আগে বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেজিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেন দলের তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, জিএম কাদের ইস্যুতে জাপার রংপুর বিভাগের আট জেলার নেতাদের গণপদত্যাগের ঘোষণার পরিপ্রক্ষিতে ওই সিদ্ধান্ত নেন এরশাদ।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ রংপুরে জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যানের ওই সিদ্ধান্তে বিরোধীতা করে রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আগামী ৫ এপ্রিলের মধ্যে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনঃবহাল করা না হলে দলের সাংগঠনিক দায়িত্ব থেকে গণঅব্যাহতি নেবেন নেতারা। এর পাশাপাশি এই বিভাগে দলের সব কার্যক্রম প্রতিহত করা হবে। দলের চেয়ারম্যানের সিদ্ধান্তের সাথে আমরা একমত নই। জাতীয় পার্টিকে বাঁচাতে দলীয় প্রধানের ভুল সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

রসিক মেয়রের আন্দোলনের ঘোষণার পরিপ্রেক্ষিতে দলের চেয়ারম্যান বুধবার মোস্তাফাকে ঢাকায় ডেকে পাঠান। জিএম কাদেরকে পুনঃবহাল করার আশ্বাস দেন। পাশাপাশি তাদেরকে আন্দোলন থেকে বিরত থাকার জন্য বলেন।

আজকের সিদ্ধান্তের মাধ্যমে গত ১৫ দিনে তিনি ছোট ভাই জিএম কাদেরের বিষয়ে তিনদফা মত পরিবর্তন করে সাবেক এই স্বৈরশাসক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!