1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

ভারত-বাংলাদেশ সম্পর্ক বিশ্বে আদর্শ মডেল হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। সময়ের আবর্তনে এ সম্পর্ক পারস্পরিক বিশ্বাসের ওপর ভর করে পরিপক্কতা লাভ করেছে।

ভারতের নবনিযুক্ত হাই কমিশনার রিভা গাঙ্গুলী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বুধবার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসলে তিনি একথা বলেন। খবর বাসসের

পররাষ্ট্র মন্ত্রী এ সময় ভারতের নবনিযুক্ত হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান। সাক্ষাতকালে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ড. মোমেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দু’দেশের মধ্যে আলোচনার মাধ্যমে স্থল সীমানা, সাগরের সীমানাসহ অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে। পৃথিবীর মধ্যে এটা আদর্শ মডেল হিসেবে চিত্রিত হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী গত ৭-৮ ফেব্রুয়ারি জয়েন্ট কনসালটেশন কমিশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে বৈঠকের বিষয়ে স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের এ সম্পর্ক আরো গভীর ও উষ্ণ হবে।

ড. এ. কে. আব্দুল মোমেন নবনিযুক্ত হাই কমিশনারের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁর কার্যকালীন সময়ে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রিভা গাঙ্গুলী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের একটি পত্র বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ড. মোমেনের নিকট হস্তান্তর করেন।

পত্রে সুষমা স্বরাজ বংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সত্যিকারের সোনালী অধ্যায়’ হিসেবে উল্লেখ করে বলেন, শেখ হাসিনার রাষ্ট্রনায়কত্বের কারণে এটা সম্ভব হয়েছে এবং বংলাদেশ-ভারতের অংশীদারিত্ব আরো সম্প্রসারিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!