1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

গণবিক্ষোভের মুখে আলজেরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ, রাজপথে জনতার উল্লাস

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকা। ২০ বছর দেশটি প্রেসিডেন্ট ছিলেন তিনি। রাজনৈতিক সংস্কার ও জবাবদিহিতার দাবিতে দেশটির মানুষ তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএস নিউজ-এ প্রকাশিত এক চিঠিতে মঙ্গলবার পদত্যাগের কথা জানান ৮২ বছর বয়স্ক আবদেল আজিজ।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সেনাবাহিনী চাপের কারণে তিনি ২০ বছর ধরে আকঁড়ে রাখা পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন তিনি। বুতেফলিকার পদত্যাগের ঘোষণার পর রাজধানী আলজিয়ার্সে উল্লাসের ফেটে পড়েন দেশটির জনগণ।

১৯৯০ এর দশকে আলজেরিয়ার গৃহযুদ্ধের পর সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকা। তার পদত্যাগের দাবিতে সম্প্রতি গণ বিক্ষোভ শুরু হয়। আর এই বিক্ষোভের কারণে তিনি পঞ্চমবারের মতো নির্বাচনে লড়ার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে বাধ্য হন।

দেশটির সেনাবাহিনীর লে. জেনারেল আহমেদ গায়েদ সালাহ বলেন, ‘সময় নষ্ট করার আর কোনো সুযোগ নাই।’

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা খবরটি শুনে রাস্তায় রাস্তায় আনন্দ প্রকাশ করছেন। দেশটির জাতীয় পতাকা উড়িয়ে আর গান গেয়ে তারা উৎসব করে।

সালমু সিদ্দিক নামে এক ব্যক্তি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা এখন শতভাগ গণতন্ত্রের দিকে যাব। এটা খুবই গুরুত্বপূর্ন। আগের শাসকদের সরিয়ে দেওয়াটা খুব প্রয়োজন ছিল।

দেশটির সংবিধান অনুযায়ী সিনেটের স্পিকার এখন অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব নেবেন। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার না আসা পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করবেন।

গত ফেব্রুয়ারি মাস থেকেই আবদেল আজিজের বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধতে থাকে। এরই প্রেক্ষিতে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

১৯৯৯ সালের ২৭ এপ্রিল দেশটির প্রেসিডেন্ট হয়েছিলেন আবদেল আজিজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!