1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দুই গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করল ‘বিএসএফ’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে বিএসএফের বিরুদ্ধে। তারা গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

নিহতরা হলেন উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুরের বেলাল আলী কালুর ছেলে মিলন (২১) এবং একই ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়ার আফসার আলীর ছেলে সেনারুল ইসলাম (২২)। এর মধ্যে মিলন চলতি বছরের এসএসসি পরীক্ষা দিয়েছে।

এরই মধ্যে পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে বলে দুপুরে জানিয়েছেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা। তিনি বলেন, ‘সীমান্তে দুজন নিহত হওয়ার ঘটনার পর পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে সেনারুলের লাশ তার বোনের বাড়ি খাসেরহাট থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগে সকালে মিলনের লাশ উদ্ধার করা হয়।’

স্থানীয়রা দাবি করেছেন, ভোররাত ৩টার দিকে মিলনসহ কয়েকজন উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) শোভাপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মিলন নিহত হন। আহত হন আরো তিন ব্যক্তি।

আহতদের মধ্যে সেনারুলকে স্থানীয়রা উদ্ধার করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে তার বোনের বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার বলেন, বিজিবি সদস্যরা সীমান্তে একজনের লাশ পড়ে থাকতে দেখেন। তবে সে কাদের গুলিতে কীভাবে নিহত হয়েছে, তা নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!