1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করায় মিরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির বিরুদ্ধে মামলা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশে পুলিশ বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিরূপ মন্তব্য করার কারণে ভারতের জনপ্রিয় একটি কমেডি শো – মিরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

নাটোরের সিংড়া উপজেলার থানায় তথ্যপ্রযুক্তি আইনে এই মামলাটি করেছেন স্থানীয় একজন যুবলীগ নেতা।

আবু হেনা রনি বলেছেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এজন্যে তিনি ফেসবুকেও ক্ষমা চেয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কক্সবাজার সফরে গিয়েছিলেন। সে সময় তিনি সমুদ্র সৈকতে খালি পায়ে হেঁটেছিলেন।সেই ছবি সামাজিক নেটওয়ার্কে ভাইরাল হয়েছিল।

এনিয়ে বিরূপ মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগ এনে আবু হেনা রনির বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া উপজেলায় একটি মামলা হয়েছে।এই উপজেলাতেই আবু হেনা রনির বাড়ি।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, “প্রধানমন্ত্রী সমুদ্র সৈকতে যে হেঁটেছিলেন, মামলায় তা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির বিরুদ্ধে।”

মামলাটি হয়েছে তথ্য প্রযুক্তি আইনে।

এদিকে, আবু হেনা রনি বিবিসি বাংলাকে বলেছেন, “কোন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই লেখাটি লিখিনি। জাস্ট আমি দুটা লাইন লিখছি যে, তিনি পা ভেজালেন, ইনি গা ভেজালেন। ঐদিন বৃষ্টির একটা দিন ছিল। ফেসবুকে একটা ছবি ভাইরাল হয় যে একটা ছেলে ড্রেনের মধ্যে পড়ে গেছে। একেবারে কালো পানিতে সে ভেজা।এটিকে কেন্দ্র করেই আমি ঐ স্ট্যাটাস দিয়েছিলাম।”

আবু হেনা রনি আরও বলেছেন, “যখন দেখলাম আমার ঐ স্ট্যাটাস নিয়ে মানুষ ভুল বুঝছে, তখন আমি সেটা ডিলিট করি। পরে আমি একটা স্ট্যাটাস দেই যে, আমি যা লিখেছি, সেটাকে অনেকে অন্যদিকে নিয়েছে। যার কারণে আমি আন্তরিকভাবে দু:খিত এবং আমি ক্ষমা চাইছি। এটুকু বলতে চাই যে, যারা ভুল বুঝছে, তাদের কাছে আমি ক্ষমা চাই।”

পুলিশ মামলার অভিযোগ তদন্ত করার কথা বলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!