1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

“চিকিৎসা সেবায় সন্তুষ্ট খালেদা জিয়া”

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গতকালের চেয়ে ভালো। তিনি দাবি করেন, চিকিৎসাসেবায় খালেদা জিয়া সন্তুষ্ট।

আজ মঙ্গলবার বিএসএমএমইউতে সাংবাদিকদের এসব কথা বলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।

ব্রিফিংয়ে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ও বিএসএমএমইউয়ের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম মানিক ও উপপরিচালক খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

বিএসএমএমইউ পরিচালক বলেন, খালেদা জিয়াকে গতকাল এখানে আনার পর তিনি চিকিৎসকদের সঙ্গে হাসিমুখে কথা বলেছেন। আজও তিনি যথেষ্ট হাসিখুশি ছিলেন।

পরিচালক আরো বলেন, ‘গতকাল খালেদা জিয়া ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টা হয়ে গেছে, তিনি ভালো আছেন। নতুন তথ্য দেওয়ার কিছু নাই। চিকিৎসকরা দেখেছেন, বোর্ডের প্রেসিডেন্ট দেখেছেন। গতকাল যে ওষুধগুলো দেওয়া হয়েছে, সেগুলো তিনি খাচ্ছেন। গতকালের চেয়ে আজকে উনার অবস্থা ভালো।’

বন্দি থাকার কারণেই কি উনার অসুস্থতা বেড়েছে কি না জানতে চাইলে পরিচালক বলেন, ‘প্রতিটি ডিজিসের এক্সপার্টরা হয়তো আলাদা করে বলতে পারতেন। এককথায় বলা ডিফিকাল্ট। এভাবে বলা কারো পক্ষেই সম্ভব হবে না। বয়সের সঙ্গে, সবকিছুর সঙ্গে ডিজিসের ব্যাপারটা ঘটে।’

এর আগে বিএনপির চেয়ারপারসন যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল বলেন, ‘আগের ব্যাপারে আমি নিজেও ছিলাম না। আমি এসেছি এখানে টু উইকস। সে ব্যাপারে আমি ডিটেইলস জানি না। না জেনে বলাটা ঠিকও হবে না। তবে গতকাল আসার পর এখন পর্যন্ত যা করছি, আমার মনে হয় চিকিৎসায় তিনি সন্তুষ্ট। তিনি চিকিৎসায় খুশি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!