1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

ভোটের জেরে সেই সুবর্ণচরে ফের গৃহবধু ধর্ষণ

  • আপডেট হয়েছে : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

পঞ্চম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট করায় প্রতিপক্ষের লোকজন কর্তৃক পাঁচ সন্তানের জননী (৩৫) কে গণধর্ষণ অভিযোগ পাওয়া গেছে।

রবিবার রাত সাড়ে ১২টার দিকে নির্যাতিতা ওই নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ভোট শেষে কেন্দ্র থেকে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর বাগগা গ্রামের রুহুল আমিনের মৎস্য খামারে এ ঘটনা ঘটে।

চিকিৎসাধীন নির্যাতিতা নারী অভিযোগ করে বলেন, ৩১ মার্চ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ভোট চলছিল। তিনি ও তার স্বামী চশমা প্রতীকের প্রার্থী তাজ উদ্দিন বাবরের পক্ষে কাজ করেন। ভোট শেষে সন্ধ্যায় তিনি ও তার স্বামী মোটরসাইকেল যোগে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন। পথে তালা প্রতীকের প্রার্থীর সমর্থক ইউসুফ মাঝির নেতৃত্বে ১০/১২ জন তাদের গতিরোধ করে মারধর করে।

এ সময় বেচু মাঝি, বজলু ও আবুল বাসার ওই নারীর স্বামীকে আটকে রেখে তাকে পার্শ্ববর্তী রুহুল আমিনের মৎস্য খামারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তার স্বামীর চিৎকারে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

সোমবার সকালে খবর পেয়ে চরজব্বার থানার ওসি শাহেদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতালে নির্যাতিতাকে দেখতে যান অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিষা।

অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিষা বলেন, নির্যাতিতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সময় ৩০ ডিসেম্বর রাতে সুবর্ণচর একদল যুবক এক গৃহবধূকে তার বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বামী-সন্তানদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। পরে ওই নারীকে ঘরের বাইরে নিয়ে দুর্বৃত্তরা ধর্ষণ করে। তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!