1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

সমকামিতার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আইন পাশ করছে ব্রুনাই, নাস্তিক ডকিন্সের প্রতিক্রিয়া

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৬১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম অধ্যুষিত দেশ ব্রুনাইয়ে সমকামিতার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে নাস্তিক লেখক রিচার্ড ডকিন্স ব্রুনাইয়ের এমন উদ্যোগের প্রতি ব্যাপক উপহাস করে আরেকবার তার ইসলাম বিরোধী মনোভাবের পরিচয় দিয়েছেন।

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোলকিয়াহ তার দেশে সমকামিতার শাস্তি হিসেবে পাথর নিক্ষেপ এবং বেত্রাঘাতের মাধ্যমে মৃত্যুদণ্ডের বিধান প্রচলন করছেন এমন খবর বার্তা সংস্থা ভাইস নিউজের বরাতে ছড়িয়ে পড়লে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের এই অধ্যাপক এর সমালোচনা এবং বিরোধিতা করে নিজেকে ইসলাম ভীতিতে আক্রান্ত হিসেবে প্রমাণ করেছেন।

ডকিন্স নিজের পশ্চিমা উদারনৈতিক ভণ্ডামিমূলক মতামত তুলে ধরে ব্রুনাইয়ের ইসলামি সরকারের সমালোচনা করেন। তার এসব মন্তব্য সমকামী সংগঠন বা ‘LGBTQ’ এর সদস্যরা স্বাগত জানিয়েছে।

‘The God Delusion’ নামক বইয়ের এই লেখক বিভিন্ন ধর্মের বিশেষত ইসলামের সমালোচনা করার জন্য ব্যাপকভাবে পরিচিত এবং তিনি একজন নামকরা নাস্তিক।

সমকামীদের জন্য ব্রুনাইয়ের মৃত্যুদণ্ডের বিধান প্রণয়নের কারণ হিসেবে দেশটির সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দিয়ে বলা হয়, ‘তারা পবিত্র কুরআনে লিখিত আল্লাহর আদেশ মানতেই এমন পদক্ষেপ নিচ্ছেন।’

ডকিন্স এক টুইট বার্তায় বলেন, ‘আমি ক্যান্সারকে ঘৃণা করি। আমি জানি তোমরাও ক্যান্সার দ্বারা আক্রান্তদের ঘৃণা কর। আর এর প্রধান শিকার ইসলাম এবং মুসলিমরা। বিশেষত নারী এবং সমকামীরা।’

ডকিন্সের এমন টুইটের পরে অনেকে ইসলামের সাথে ক্যান্সারের তুলনা করায় তার ব্যাপক সমালোচনা করেন। আবার তার অনেক সমর্থনকারী ডকিন্সের এমন মন্তব্যের জন্য তাকে স্বাগত জানায়।

‘The Hostage’s Daughter: A Story of Family, Madness, and the Middle East’ নামক বইয়ের লেখক লেবাননের বৈরুত ভিত্তিক সাংবাদিক সুলোমে এ্যান্ডর্সন বলেন, ‘জনাব ডকিন্স, অন্যান্য ধর্মের মত ইসলাম ধর্মও কোনো ক্যান্সার নয়।’

তিনি আরো বলেন, ‘আসল ক্যান্সার হচ্ছে ঔপনিবেশিক মতবাদ যা অর্থনৈতিক ভাবে এবং রাজনৈতিকভাবে শতাব্দীর পর শতাব্দী যাবত ইসলামি দেশ সমূহে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে আসছে। এভাবে তারা এসব ইসলামি দেশের গণতন্ত্র এবং উন্নয়ন বাধাগ্রস্ত করছে আর আপনার মত শ্বেতাঙ্গদের রক্ষাকারীরা ক্যান্সারের উৎপাদন করছেন।’

এর পূর্বে ২০১৭ সালের জুন মাসে যুক্তরাজ্যের ‘Cheltenham Science Festival’ এ দেয়া এক বক্তব্যে ইসলামের সমালোচনা করে ডকিন্স বলেন, ‘অন্য যে কারো চাইতে ইসলাম দ্বারা ব্যক্তি মুসলিম বেশী ক্ষতিগ্রস্থ হয়।’ এমনকি ডকিন্স ইসলাম ধর্মকে বিশ্বের সবচেয়ে শয়তানি ধর্ম বলে মন্তব্য করে। তার এমন মন্তব্যের পর তাকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়।

সূত্র: নিউজউইক ডট কম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!