1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

বনানীতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬, পুলিশ বাদী হয়ে মামলা

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে দগ্ধ আবু হেনা মোস্তফা কামাল (৪১) নামে আরো একজন মারা গেছেন।

শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নিহত মোস্তফা কালাম এফ আর টাওয়ারের ১০তলার ট্রাভেল এজেন্সি হেরিটেজ এয়ার এক্সপ্রেসে সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন।

এদিকে বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। শনিবার এই মামলা করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদ্দুজ্জামান মিয়া।

গত বৃহস্পতিবার দুপুরে বনানীর ২২তলা ভবনটিতে আগুন লাগে। এতে ২৬ জনের মৃত্যু হয়। আহত হন অনেকে। আগুনের ঘটনায় আটকা পড়েন অনেকে। আগুন নিয়ন্ত্রণ ও আটকেপড়াদের উদ্ধারে কাজ করেন ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভবনের আট ও নয়তলা থেকে আগুনের সূত্রপাত। সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসার পরই একের পর এক লাশ বের করে আনা হয়। রাতে পুলিশের পক্ষ থেকে ২৫ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ১৯ জনের লাশ উদ্ধারের কথা গণমাধ্যমে জানানো হয়। পরে শুক্রবার সকালে ২৫ জনের লাশের তথ্য নিশ্চিত হওয়া যায়। আজ শনিবার সকালে মোস্তফা কামালের মৃত্যু হলে মৃতের সংখ্যা ২৬ জনে দাঁড়ায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!