1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করাই স্বাধীনতা দিবসে অঙ্গীকার: ফখরুল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

যেই গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটিকে পুনরুদ্ধার এবং গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করাই এবারের স্বাধীনতা দিবসে বিএনপির অঙ্গীকার বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার মহান স্বাধীনতা ও বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানিয়ে তিনি এ অঙ্গীকারের কথা জানান।

শ্রদ্ধা জানানোর পর বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র ও দেশনেত্রীকে মুক্ত করাই স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার। জনগণকে সঙ্গে নিয়ে যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই নেত্রী খালেদা জিয়াকে আমরা মুক্ত করব।

স্বাধীনতার চেতনা লুণ্ঠিত হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জাতির জন্য চরম দুর্ভাগ্য স্বাধীনতার যে চেতনা ও আদর্শ নিয়ে একাত্তরে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তা লুণ্ঠিত হয়েছে। বাকশালের আদলে একদলীয় শাসন কায়েম হয়েছে দেশে। আজ দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই, কোনো অধিকার নেই, গণতন্ত্র নেই।

স্বাধীনতার আদর্শকে পুনরুদ্ধার করার জন্য দেশবাসীকে শপথ নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানীসহ দলের নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!