1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

ধর্মের ভিত্তিতে কারো প্রতি বৈষম্য করা যায় না: ড. কামাল

  • আপডেট হয়েছে : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ধর্মের ভিত্তিতে কারো প্রতি কোনো বৈষম্য করা যায় না। সকল ধর্মের সহাবস্থানের জন্য আমরা গর্ববোধ করতে পারি।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় আহত ও নিহতদের প্রতি শোক ও সংহতি সভায় ড. কামাল এ কথা বলেন।

মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীমের সভাপতি সংহতি সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্থাস্থ্যের ট্রাষ্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী, ঢাবির আইনের অধ্যাপক আসিফ নজরুল, সাবেক রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, নারী অধিকার আন্দোলনের রিটা রহমান, ঢাবির অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কামাল উদ্দিন জাফরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ব্যরিষ্টার রুবিনা আফরোজ, অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, মাওলানা আবদুর রব ইউসুফী, বাসদ নেতা কমরেড খালেকুজ্জামান, জাতিসঙ্ঘের সাবেক কর্মকর্তা ফজলে এলাহী আকবর, ব্যারিষ্টার এম সারোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মজিবুর রহমান মঞ্জু।

ড. কামাল বলেন, সব ধর্মই সাম্প্রদায়িক সম্প্রীতিকে মর্যাদা দিয়েছে। এ দেশে সকল ধর্মের সহাবস্থান নিয়ে আমরা এখন গর্ববোধ করতে পারি।

তিনি বলেন, পাকিস্তান আমলেও বিবেধ বৈষম্য আর বিভাজন সৃষ্টির জন্য ধর্মকে ব্যবহার করা হয়েছে। ধর্মের দোহাই দিয়ে অন্যকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ধর্মকে ব্যবহার করে ক্ষমতা দখল করা হয়েছে। কিন্তু সব কিছুর পরও আমরা বিজয়ী হয়েছি। কাউকে ধর্ম নিয়ে অপব্যবহার করতে দেইনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!