1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

আইএমইডিকে শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের তদারকি নিশ্চিত করতে বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যয়ন বিভাগকে (আইএমইডি) শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন। এজন্য তিনি বিভাগীয় পর্যায়ে আইএমইডির অফিস স্থাপন,জনবল ও যানবাহন বৃদ্ধি এবং কারিগরি প্রকল্পের জন্য ইঞ্জিনিয়ারিং ল্যাব গঠনের পরামর্শ দেন।

মঙ্গলবার এনইসি সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা অনুষ্ঠিত হয়।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন বর্তমানে দেশের অর্থনীতির যে আকার তাতে আইএমইডির পক্ষে সরাসরি প্রকল্পের তদারকি করা সম্ভব নয়।এ জন্য তিনি বিভাগীয় পর্যায়ে আইএমইডির অফিস স্থাপন, জনবল ও যানবাহন বৃদ্ধি এবং কারিগরি প্রকল্পের জন্য ইঞ্জিনিয়ারিং ল্যাব গঠনের পরামর্শ দিয়েছেন।’

প্রকল্প বাস্তবায়নের যে গতি বা হার তাতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন বলে তিনি জানান। তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী আরো অগ্রগতি করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রকল্প সমাপ্ত হওয়ার তিন মাসের মধ্যেই পিসিআর বা প্রকল্প সমাপ্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।এছাড়া তিনি প্রকল্প বাস্তবায়ন শেষে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের গাড়ী, অফিস ও অন্যান্য সরঞ্জাম জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের জন্য ফসলী জমি বা জলাধার ব্যবহার না করার নির্দেশ দেন। একই সাথে তিনি সংশ্লিষ্টদের প্রকল্প পরিচালকদের প্রকল্প এলাকায় অবস্থান এবং একটি প্রকল্পের জন্য একজন প্রকল্প পরিচালক নিয়োগের পরামর্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, বিশেষ ক্ষেত্রে কোন প্রকল্পে কারিগরি লোক পাওয়া না গেলে সেক্ষেত্রে অনুমোদন সাপেক্ষে দু’জন পিডি থাকতে পারবেন। প্রকল্পের পরামর্শক নিয়োগের ক্ষেত্রে দেশে যারা অবসরে গিয়েছেন তাদের মধ্য থেকে পরামর্শক নিয়োগের বিষয়টি গুরুত্ব দেয়ার পরামর্শ দেন তিনি।

এনইসি সভায় ১ লাখ ৬৫ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন দেয়া হয়।সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!