1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

কিরণকে গ্রেফতারে ফিফার উদ্বেগ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।

মাহফুজা আক্তার কিরণের শারীরিক অবস্থা এবং তার মামলার অগ্রগতির বিষয়ে ফিফার পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে জানতে চাওয়া হয় বলে নিশ্চিত করেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। খবর বিবিসি বাংলার

কিরণের বিরুদ্ধে করা মামলার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করছে বলে জানিয়েছেন সোহাগ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে গত সপ্তাহে মামলা করা হয়।

১৬ই মার্চ ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই কর্মকর্তাকে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, যেহেতু উনি আমাদের সংস্থা বাফুফের কার্যনির্বাহী সদস্য, তাই আমাদের মূল উদ্বেগ জামিন নিয়ে। মাহফুজা আক্তার কিরণের সাথে বাফুফের নিয়োগ করা উকিল কাজ করছে।

গতকাল সোমবার বাফুফে কর্মকর্তাদের কাছে মাহফুজা আক্তার কিরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা মূলত কিরণের জামিনের ব্যাপারে খোঁজ নেয় বাফুফে কর্তৃপক্ষের কাছে।

মাহফুজা আক্তার কিরণ একই সাথে ফিফা ও এএফসির (এশিয়ান ফুটবল কনফেডারেশন) কাউন্সিলের সদস্য।

কিরণের গ্রেফতারে ঘটনায় ফিফার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশনও উদ্বেগ প্রকাশ করেছে।

কী বলেছিলেন কিরণ?
কিছুদিন আগে একটি টেলিভিশন টক শোতে মাহফুজা আক্তার কিরণ বলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেট-পাগল বাংলাদেশে ফুটবলকে অগ্রাহ্য করেন।

এই বক্তব্য দেয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স মানহানি মামলা করেন কিরণের বিরুদ্ধে।

হাসানের উকিল বলেন, মাহফুজা টেলিভিশনে বলেন, প্রধানমন্ত্রী ক্রিকেট ও ফুটবলের ক্ষেত্রে দ্বিমুখী ভূমিকা পালন করেন, সে ব্যক্তিগত স্বার্থে ক্রিকেটে পুরষ্কার দেন কিন্তু ফুটবলকে অবহেলা করেন।

এই মানহানি মামলায় বলা হয়, এমন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই বক্তব্য গোটা জাতির জন্য লজ্জাজনক।

মানবাধিকার সংস্থার উদ্বেগ
যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মাহফুজা আক্তার কিরণের গ্রেপ্তারকে অন্যায্য বলে দাবি করে একটি বিবৃতি দিয়েছে।

যেখানে কিরণের বক্তব্যের ভিত্তিতে তার বিরুদ্ধে করা মানহানির মামলাকে হাস্যকর বলে অভিহিত করেছে অ্যামনেস্টি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!