1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ : আহত ৮

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরেসড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকালে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ফাইভস্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার প্রথম ডাঙ্গা গ্রামের আনছের আলীর স্ত্রী ছামছুন্নাহার বেগম (৩৫), ধরলা সাথী গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী ঝর্ণা বেগম (৩০) ও সিংহসিংলী গ্রামের জয়নাল মিয়ার ছেলে রেজাউল করিম (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ছেড়ে আসা জাকির পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে পিছন দিক থেকে ধাক্কা খায়। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তায়  উল্টে গেলে এতে বাসের ৩ যাত্রী নিহত হন। এছাড়াও আহত হন আরো ৮ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে থানা এসআই জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পীরগঞ্জে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!