1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ীদের বেসরকারি ফলাফল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ দ্বিতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতিকে ৫৬ হাজার ৯’শ ৪৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম হয়েছেন জাতীয়পার্টির মনোনীত প্রার্থী এ্যাড. মমতাজ উদদীন (লাঙ্গল)। তিনি পেয়েছেন ১০ হাজার ৩’শ ৮০ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বজলার রহমান রাজা (আনারস) পেয়েছেন ১ হাজার ৭’শ ৫০ ভোট।
উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পুরুষ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম রিপন (টিউবওয়েল) ১৪ হাজার ১’শ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু রেজা মো. ফিরোজ কামাল চৌধুরী পলাশ (চশমা) পেয়েছেন ১২ হাজার ৮’শ ভোট। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আলমগীর মন্ডল (তালা) ১২ হাজার ৪’শ ১১ ভোট, শেখ ছামসুজ্জোহা আহমেদ হিটু (বই) ৭ হাজার ১শ’ ৩১ ভোট, আবুল কালাম আজাদ (বৈদ্যুতিক বাল্ব) ৬ হাজার ৭’শ ৩৮ ভোট, মমিরুল ইসলাম (উড়োজাহাজ) ৪ হাজার ৪’শ ৪৫ ভোট, হযরত আলী দুলাল (পালকি) ৪ হাজার ১’শ ৪২ ভোট, কেএম আনিছুর রহমান মানিক (টিয়াপাখি) ৩ হাজার ৬’শ ৭৭ ভোট, ও আশরাফুল ইসলাম (মাইক) ২ হাজার ৫’শ ৬২ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত আনোয়ারা বেগম (কলস) পেয়েছেন ২১ হাজার ৭’শ ২৪ ভোট। রিক্তা বেগম (ফুটবল) ১৬ হাজার ৫’শ ২৯ ভোট পেয়ে হয়েছেন নিকটতম। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আনোয়ারা বেগম (বৈদ্যুতিক পাখা) ৯ হাজার ৬’শ ৪১ ভোট, চন্দনা রানী রায় (হাঁস) ৯ হাজার ৫’শ ৩৮ ভোট, কোহিনুর আক্তার বানু (সেলাই মেশিন) ৬ হাজার ৩’শ ৬৭ ভোট ও শ্যামলী বেগম (পদ্মফুল) ৪ হাজার ৭২ ভোট পেয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলার ৯ ইউনিয়নে ভোটার ১ লাখ ৮৮ হাজার ১’শ ৫৯ জন। ৬৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলা কালীন কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!