1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

মসজিদে সন্ত্রাসী হামলায় জাতিসংঘের ভূমিকায় মুসলিম উম্মাহ হতাশ: ইসলামী ঐক্যজোট

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও ডীন এভিনিউ মসজিদে জুমার নামাজে সন্ত্রাসী হামলায় জাতিসংঘের ভূমিকায় মুসলিম উম্মাহ হতাশ বলে জানান,ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুর রকিব । মুসলিম দেশগুলোকে নিয়ে অবিলম্বে নতুন জাতিসংঘ গঠন করার আহ্বানও জানান তিনি।

আজ সকাল ১০ টায় ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরীর উদ্যোগে নিউজিল্যান্ডে মসজিদে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে থানা প্রতিনিধি সম্মেলন পুরানাপল্টস্থ কার্যালয়ে নগর ইসলামী ঐক্যজোট সভাপতি মাওলানা মোঃ ইলিয়াছ আতহারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্ত্যেবে এ কথা বলেন।

এতে বক্তব্যে রাখেন, মহাসচিব মাওলানা অধ্যাপক আব্দুল করিম খান, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধ মাওলানা শওকত আমিন, মাওলানা আশরাফ আলী, ঢাকা মহানগর সহ-সভাপতি মুফতি বরকত উল্লাহ, মাওলানা রাশেদ বীন নুর, মাওলানা কাজী জোবায়ের মাসুদ, পীরজাদা সৈয়দ মোঃ হাছ্ছান, সাধারন সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন আনছারী, যুগ্ম সম্পাদক মাওলানা আরমান হোসাইন, মাওলানা নাজমুল হক, সহকারী সম্পাদক মাওলানা এনামুল হক, মাওলানা রবিউল হোসাইন, শামিমুজ্জামান আজাদ, ইসলামী ছাত্র সমাজ সভাপতি এ.এস.এম হাবিবুর রহমান ও মহাসচিব আরিফ মাহমুদ, প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি বলেন, বিশ্ব মুসলিম সস্প্রদায় এই নেক্কার জনক ঘটনায় স্তব্ধ ও শোকাহত। আমি হামলাকারীদের তীব্র নিন্দা জানাই। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মসজিদে নামাজরত অবস্থায় এমন কাপুরুষিত হামলা মুসলমান মাত্রই মেনে নিতে পারে না। উগ্র খ্রিস্টান সন্ত্রাসীদের হামলায় শহীদ ও হতাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও কাপুরুষিত সন্ত্রাসী হামলার নিন্দা জানাই।

তিনি আরো বলেন, এই সন্ত্রাসী হামলায় নিউজিল্যান্ডের আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীকে প্রশ্নবৃদ্ধ করেছে। সন্ত্রাসী হামলায় অভিবাসীদের নিরাপত্তার প্রশ্ন দেখা দিয়েছে। হামলায় জড়িতদের ফাঁসি ও আর্ন্তজাতিক তদন্তের দাবী জানাচ্ছি।

নেতৃবৃন্দরা বলেন গ্যাসের মূল্য বৃদ্ধি করা অযৌক্তিক। এতে করে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের নাভিশ্বাস হয়ে উঠবে। গ্যাস ও বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে জনগন তা মেনে নিবে না। প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!