
“বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন কর রঙিন” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,সকাল ৯ টায় পলাশবাড়ী এস.এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিশাল র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ এবং শেষে আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সাবেক সাংসদ তোফাজ্জল হোসেন সরকার, সাবেক সংরক্ষিত এমপি এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি,আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, যুগ্ম- সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব প্রমূখ।
অনুষ্ঠান শেষে সবার মাঝে কেক কেটে বিতরণে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালন করা হয়