1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

ইন্দোনেশিয়ার পাপুয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।
রোববার দেশটির এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
উদ্ধারকর্মীরা প্রাকৃতিক দুর্যোগে নিহতদের সন্ধান পেয়েছে।
শনিবার প্রদেশিক রাজধানী জয়াপুরার কাছে সেনটানিতে ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ৫৯ জন আহত হয়েছে।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, বন্যার পানিতে বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, ‘তল্লাশী ও উদ্ধারকারী দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছতে পারলে আরো বেশি ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যেতে পারে। তারা সেখানে পৌঁছতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
নুগরোহো বলেন, ‘বন্যার কারণেই সম্ভবত ভূমিধসের সৃষ্টি হয়েছে।’
বন্যার পানি কমতে থাকলেও কর্মকর্তারা এখনো মানুষকে অন্যত্র সরিয়ে নিচ্ছে।
নুগরোহো বলেন, ‘যৌথ তল্লাশী ও উদ্ধারকারী দলের সদস্যরা স্থানীয়দের অন্যত্র সরিয়ে নিচ্ছেন। গাছপালা উপড়ে পড়ে থাকায়, পাথর ও কাদাপানি ও অন্যান্য প্রতিবন্ধকতা থাকার কারণে দুর্গত এলাকাগুলোতে পৌঁছানো সম্ভব হয়নি।’
জয়াপুরার ছোট বিমানবন্দরে এক প্রপেলার বিশিষ্ট একটি বিমান রানওয়ের উপরে আংশিক বিধ্বস্ত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!