1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

জঙ্গিদমনে আমাদের অভিজ্ঞতা অন্যদের কাজে লাগতে পারে: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদমনে ইতোমধ্যে যথেষ্ট দক্ষতার প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ জঙ্গিদমনে উৎকৃষ্ট উদাহরণ। আমাদের অভিজ্ঞতা অন্যদের কাজে লাগতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ হলে ‘ঢাকা মানবাধিকার কনভেনশন-২০১৯’ এ যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা নিউজিল্যান্ডকে শান্তির দেশ হিসেবে জানতাম। সেখানে মসজিদের মধ্যে প্রার্থনারত নিরীহ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও নিন্দনীয়।

ড. হাছান মাহমুদ বলেন, ‘সবচেয়ে আশ্চর্যজনক যে, হামলাকারী আগে থেকেই হামলার পরিকল্পনা ও তার ঘৃণা-বিদ্বেষ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিল। এমনকি হামলার শুরু থেকে হামলা পরিচালনার ঘটনাও সে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ দিয়েছিল। ১৮ মিনিট ধরে পাখি শিকারের মতো মানুষ হত্যার লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া হলো। একটি মসজিদের পর আরেকটি মসজিদে হামলা হলো, কিন্তু পুলিশ সেখানে পৌঁছাতে পারল না, এটি অত্যন্ত হৃদয়বিদারক ও দুঃখজনক।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদমনে ইতোমধ্যে যথেষ্ট দক্ষতার প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ জঙ্গিদমনে উৎকৃষ্ট উদাহরণ। আমাদের অভিজ্ঞতা অন্যদের কাজে লাগতে পারে।’

‘যানজটের ঢাকা শহরেও কোথাও আগুন লাগলে পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার ব্রিগেড পৌঁছে যায়, আর যানজটহীন নিউজিল্যান্ডে হামলাস্থলে পুলিশ পৌঁছাতে পারল না, এটি দ্রুত ও পূর্ণ তদন্তের বিষয়’ বলেন হাছান মাহমুদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!