1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

আ.লীগের সভাপতি, বিএনপির সম্পাদক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন আওয়ামীপন্থি আইনজীবী এ এম আমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে বিএনপির এ এম মাহাবুব উদ্দিন খোকন।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা হয়। নির্বাচন উপ-কমিটির আহবায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।

বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী (নীল) প্যানেল একটি সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও একটি সহ-সম্পাদক ও ৪টি সদস্যসহ মোট ৮ পদে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আওয়ামী লীগ সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা) প্যানেল পেয়েছে সভাপতি, একটি সহ-সভাপতি, একটি সহ-সম্পাদক ও ৩টি সদস্যসহ ৬টি পদ।

এর আগে উৎসবমুখর পরিবেশে বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মাঝখানে বিরতি দিয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। মোট ৭ হাজার ৮‘শ ২৫ জন আইনজীবী ভোটারের মধ্যে ৬ হাজার ১’শ ৩৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী হয়েছিলেন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা) ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলে এ নির্বাচন করেন। এছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন নীল প্যানেলের আব্দুল বাতেন ও সাদা প্যানেলের মো. জসিম উদ্দিন।

কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন নীল প্যানেলের মো. ইমাম উদ্দিন।

সহ-সম্পাদক পদে জয়ী হয়েছেন সাদা প্যানেলের কাজী শামছুল হাসান শুভ এবং নীল প্যানেলের শরিফ ইউ আহমেদ।

সদস্য প্রার্থীদের সাতটি পদের ফলাফল জুমার নামাজের পর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!