1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

পাকিস্তান সীমান্তে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারত পরপর দুই দিনে ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের দুটি পরীক্ষা চালিয়েছে। পাকিস্তান সীমান্ত সংলগ্ন রাজস্থান মরুভূমিতে এ পরীক্ষা চালান হয়। পরীক্ষা সব দিক দিয়ে সফল হয়েছে বলে ভারতীয় সূত্র থেকে জানান হয়েছে।

মানুষের কাঁধে বহনযোগ্য ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংক্ষেপে এমপিএটিজিএম নামে পরিচিত। এটি ছুঁড়ে দেয়ার পর আর কোনো দিক নির্দেশনার দরকার পড়ে না। পাশাপাশি লক্ষ্যবস্তুকে সরাসরি তাক করারও প্রয়োজন হয় না। ছোঁড়ার পর লক্ষ্যে আঘাত হানার বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় বলে এ জাতীয় ক্ষেপণাস্ত্রকে ‘ফায়ার অ্যান্ড ফরগেট’ নামে ডাকা হয়। এ ছাড়া, এটি ওজনেও হালকা।

এর প্রথম পরীক্ষা চালানো হয়েছিল বুধবার। দ্বিতীয়টি চালানো হয় বৃহস্পতিবার।

ভারত নিজস্ব ভাবে এটি তৈরি করেছে। এ ক্ষেপণাস্ত্রে বসানো আছে উচ্চ বিস্ফোরণ ক্ষমতার ট্যাংক বিধ্বংসী বোমা বা এইচইএটি। একে সংক্ষেপে হিট ও বলা হয়। ভারতের তৈরি এমপিএটিজিএমর পাল্লা ৯০ কিলোমিটার পর্যন্ত বলা হয়েছে। অবশ্য, এ দিয়ে আড়াই কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সুনির্দিষ্টভাবে হামলা চালানো যায়।

ভারতের ভানুরে এমপিএটিজিএম নির্মাণের কারখানা স্থাপন করা হয়েছে ভারত ডায়ানামিক্স লিমিটেড বা বিডিএল এটি স্থাপন করেছে। ২০১২ সালের মধ্যে এ কারখানায় এমপিএটিজিএমের গণ-উৎপাদন শুরু করা হবে বলে ভারতীয় সূত্র থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান সফল ভাবে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য চৌকস অস্ত্রের পরীক্ষা চালানোর কয়েক দিনের মধ্যেই এমপিএটিজিএমের সফল পরীক্ষা চালালো ভারত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!