1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

ডাকসুর নেতাদের ডেকেছে প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার বিকেল ৪টায় সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের নবনির্বাচিত এবং সংগঠনের সাবেক ও বর্তমান শীর্ষনেতারা সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শনিবার গণভবনে যাবেন বলে নিশ্চিত করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে নুর এটিকে ভাগ্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাওয়া ভাগ্যের ব্যাপার।

নুর বলেন, দেশের প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন। আমাদের সবার উচিত সেখানে যাওয়া। আমরা যাচ্ছি গণভবনে।

তিনি বলেন, আমি এবং আমার প্যানেল থেকে ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে জয়ী আখতার হোসেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাবো।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন হয়। এতে কেন্দ্রীয় সংসদের ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর এবং সমোজসেবা পদে আখতার হোসেন বিজয়ী হন।

ডাকসুর জিএস গোলাম রাব্বানীও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন।

এর আগে গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি (ভিপি) ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া ডাকসুর ২৫টি পদের মধ্যে ২৩ টিতেই জয় পায় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ভোটে বেশির ভাগ পদে নির্বাচিত হলো।

গত সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনে ভিপি নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী (শোভন) পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

এ ছাড়া জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এজিএস পদে সাদ্দাম হোসেনসহ বাকি ২৩টি পদেই সংগঠনটির নেতারা বিজয়ী হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!