1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

নাটোরে ট্রাক্টরচাপায় পথচারী নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

নাটোরে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় এমদাদুল হক (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়কে চলাচলকারী তিনটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত এমদাদুল হালসা ইউনিয়নের মাটিকোপা গ্রামের জহুরুল হকের ছেলে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হালসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও এমদাদুল বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী এলাকায় তার জমিতে যান। সকাল সাড়ে ১০টার দিকে তিনি জমি থেকে বাড়ির দিকে ফিরে আসছিলেন। এসময় পথে হালসা বাজার থেকে মাটিভর্তি একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এমদাদুল হক।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়ক দিয়ে চলাচলকারী তিনটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। পরে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!