1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

ব্রাজিলের স্কুলে ৮ জনকে হত্যার পর দুই বন্দুকধারীর আত্মহত্যা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের সাও পাওলো শহরের কাছে একটি স্কুলে দুই বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে শিশুসহ অন্তত আটজন নিহত ও আহত হয়েছেন আরো ১০ জন। গুলিবর্ষণের পর ওই দুই বন্দুকধারী নিজেরা নিজেদের গুলি করে আত্মহত্যা করে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গতকাল বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানা যায়, গুলিবর্ষণে নিহত শিক্ষার্থীদের বয়স ১১ থেকে ১৭ বছরের মধ্যে। এ ছাড়া এ ঘটনায় ওই স্কুলের দুই কর্মকর্তা নিহত হন।

ওই দুই বন্দুকধারীর বয়স ১৭ ও ২৫ বলে ধারণা করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয় পুলিশ জানায়, স্কুলের টিফিনের বিরতির সময় ওই দুই বন্দুকধারী স্কুলটিতে ঢুকে পড়ার আগে পাশের একটি দোকানের কর্মচারীকে গুলি করে আহত করে। তারপর স্কুলে ঢুকেই সঙ্গে সঙ্গে স্কুলের দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করে। পরে স্কুলের শিক্ষার্থীরা অন্য একটি কক্ষে লুকিয়ে পড়লে ওই কক্ষে গিয়ে গুলিবর্ষণ করে তারা।

আর এর পরই স্কুলের বারান্দায় দুই বন্দুকধারী নিজেরা নিজেদের গুলি করে আত্মহত্যা করে।

সাও পাওলো রাজ্যের গভর্নর জোয়াও ডরিয়া এ ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি এবং যা দেখেছি তাতে আমি পুরোপুরি বিস্মিত হয়েছি।’

জোয়াও ডরিয়া আরো বলেন, ‘ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের পরিবার লাশের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!