1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

বিশ্বের ১০০ ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় সাকিব মুশফিক ও মাশরাফি

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ১৭১ বার পড়া হয়েছে

২০১৯ সালে বিশ্বের সেরা ১০০ ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

৭৮ দেশের প্রায় ৮০০ সেরা খেলোয়াড়ের মধ্য থেকে তিনটি বিষয় বিবেচনায় নিয়ে মঙ্গলবার এ তালিকা প্রকাশ করেছে ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন।

ইএসপিএনের করা এ তালিকায় ক্রিকেটার রয়েছেন মাত্র ১১ জন। তাদের মধ্যে তিনজন বাংলাদেশি ও ৮ জন ভারতীয়। বাকি আর কোনো দেশের ক্রিকেটার এ তালিকায় স্থান পাননি।

গুগলে খেলোয়াড়দের খোঁজার সংখ্যা, সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ার সংখ্যা ও বিভিন্ন বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় বিবেচনায় নিয়ে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

আর এই তিনটি বিষয়ে তালিকার শীর্ষে রয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেবরন জেমস।

আর তৃতীয় স্থানটি দখল করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

১১ ক্রিকেটারের মধ্যে সবার ওপরে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার অবস্থান সপ্তম।

১৩তম স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাকি ভারতীয়দের মধ্যে আছেন, যুবরাজ সিং, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, সুরেশ রায়না।

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এ তালিকায় স্থান পাওয়া সাকিব আল হাসান আছেন ৯০-এ, মুশফিকুর রহিম ৯২তম ও মাশরাফি ৯৮তম স্থানে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!