1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

হিংসা ছড়ানো ভারতের সংস্কৃতি নয়: প্রিয়াঙ্কা গান্ধী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

কংগ্রেসে যোগ দেওয়ার পর প্রিয়াঙ্কা গান্ধীর প্রথম রাজনৈতিক ভাষণ। প্রথম ভাষণে কী বলবেন সেই নিয়ে তাকিয়ে ছিল গোটা ভারত। উৎসুক ছিলেন কংগ্রেস কর্মীরা। প্রথম ভাষণে বেকারত্ব থেকে দুর্নীতি, মহিলাদের নিরাপত্তাহীনতা থেকে উগ্র দেশপ্রেম ইত্যাদি নানা ইস্যুতে মোদি সরকারকে আক্রমণে ধার ছিল ঠিকই কিন্তু নতুন কিছু শোনা গেল না তার ভাষণে। রাজনীতির আঙিনায় পা রাখার আগেও প্রিয়াঙ্কাকে আমেঠি ও রায়বেরিলির বাইরে প্রচারে দেখা যায়নি। সেই তিনি প্রথমবার গুজরাত এলেন। যান সবরমতি আশ্রমে।

গান্ধীনগরের জনসভায় প্রিয়াঙ্কা বলেন, গান্ধী আশ্রমে গিয়ে চোখে পানি চলে আসে। হিংসা ছড়ানো আমাদের দেশের সংস্কৃতি নয়। এই দেশের প্রকৃতি হল ভালোবাসা ও সমবেদনা। শান্তি ও সংহতি হল এই দেশের ভিত্তি। কিন্তু এই সংস্কৃতি এখন ধ্বংসের পথে। দেশের বর্তমান অবস্থা দেখে খারাপ লাগে। খুব সংক্ষেপে হিন্দিতে ভাষণ দেন প্রিয়াঙ্কা। ভাষণের প্রতিটি লাইনে ছিল মোদি বিরোধীতা। প্রিয়াঙ্কা বলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসলে সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পড়বে। কোথায় গেল সেই ১৫ লক্ষ টাকা? মহিলাদের নিরাপত্তা নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারই বা কী হল? ২ কোটি চাকরি কোথায় গেল? প্রিয়ঙ্কা যখন মোদি সরকারের বিরুদ্ধ সুর চড়াচ্ছেন মঞ্চে তখন বসে রাহুল গান্ধী। বহুদিন পর কোনও জনসভায় উপস্থিত থাকতে দেখা গেল সোনিয়া গান্ধীকেও। মেয়ের ভাষণ শুনতে আসেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!