1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

আল আকসা মসজিদ বন্ধ করল ইসরায়েল

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনারত ফিলিস্তিনিদের লাঞ্চিত করেছে ইসরায়েলি সেনারা। এসময় তাদেরকে সেখান থেকে জোর করে বের করে দিয়ে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল আকসা মসজিদে প্রবেশের সব পথও বন্ধ করে দেয় তারা।

অপরদিকে মঙ্গলবার একই দিনে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে মোহাম্মদ শাহীন নামের ২৩ বছরের এক যুবক নিহত হয়েছেন। ওই এলাকায় অভিযানে গেলে শাহিনের সঙ্গে ইসরায়েলি সেনাদের বিতর্কের সময় তারা তাকে গুলি করে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

জেরুজালেমের ধর্মীয় কর্তৃপক্ষের মুখপাত্র ফিরাস আল-দিবস এক বিবৃতিতে জানান, ‘হঠাৎ করে ইসরায়েলি সেনাদের দল আল আকসা প্রাঙ্গণে ঝড়ের সৃষ্টি করে এবং সেখানে থাকা নামাজরত ও প্রার্থণারত ফিলিস্তিনিদের জোর করে বের করে দিয়ে প্রবেশ পথ বন্ধ করে দেয়।’ জর্ডান পরিচালিত এই সংস্থাটি শহরের মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মের তত্ত্বাবধানে কাজ করে।

ফিরাস দিবসের বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি সেনাদের হাতে তখন আল আকসা মসজিদের পরিচালক এবং জেরুজালেমের আদালতের ভারপ্রাপ্ত বিচারক ওমর কিসওয়ানি এবং শেইখ ওয়াসেফ আল বাকরিকেও লাঞ্চিত করেছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি এনজিও সংস্থা ইর আমিম জানিয়েছে, প্রার্থনারত ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ধস্তাধস্তিতে অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি নারীদের ওপরও চড়াও হয়। এক নারীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় তারা।

সম্প্রতি আল আকসা ফিলিস্তিনিদের জন্য বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তারই অংশ হিসেবে এটি করা হয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন। এ ঘটনায় ফিলিস্তিনের প্রেসিডেন্টের দপ্তর থেকেও নিন্দা জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!