1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

খালেদা জিয়াকে ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে তুলনা করে তাকে অপমান করেছেন রিজভী আহমেদ : হানিফ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ইয়াবা ব্যসসায়ীর সঙ্গে তুলনা করে তাকে অপমান করেছেন তার নিজ দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, ‘ বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কয়েদি হিসেবে কারাগারে রয়েছেন। তারপর তার দলেরই যুগ্ম মহাসচিব তাকে ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে তুলনা করে তার সম্মানকে আরো ধ্বংস করেছেন।’
হানিফ আরো বলেন, বিএনপির আবাসিক প্রতিনিধি রিজভী আহমেদের এই বোধটুকু থাকলে তিনি কখনো খালেদা জিয়াকে ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে তুলনা করতেন না।
আওয়ামী লীগের অন্যতম মুখাপত্র মাহবুব-উল-আলম হানিফ আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে স্বপ্ন ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘ বঙ্গবন্ধু, স্বাধীনতা অগ্নিঝরা মার্চ ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন(একাংশ)’র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, ডাকসু নির্বাচন নিয়ে বিএনপি প্রতিদিন সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ করেছেন। এ নির্বাচনের সঙ্গে আওয়ামী লীগ বা অন্য কোন দলের কোন সম্পৃক্ততা নেই। তাই বিএনপির অবস্থা কোথায় গিয়ে নেমেছে তা এ নির্বাচনে ছাত্রদলের ফলাফল থেকেই বুঝা যায়।
তিনি বলেন, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে অন্য প্যানেলের প্রার্থীদের পক্ষে বিজয়ী হওয়া সম্ভব হতো না। আর যে ছোট ছোট অভিযোগ উঠেছে তা ছিল ভুল বুঝাবুঝি। এ অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই তারা তা সমাধান করেছেন।
ডাকসুর নব নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তারা সকল ভুল বুঝাবুঝির অবসান করে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন।
ডাকসুর নব নির্বাচিত ভিপিকে অভিনন্দন জানানোর জন্য ছাত্রলীগ মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী ও ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকেও ধন্যবাদ জানান হানিফ।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর এই ভাষন বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যুগ যুগ ধরে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!