1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

কোন কারিগরি হয়েছে কিনা সেটা জানা যাবে দু-একদিন পর: রিজভী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সব মিলিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোন কারিগরি হয়েছে বা সেই কারিগরির কোন উপলব্ধি ভাইস-চ্যান্সেলরের বাসভবনে হয়েছে কিনা সেটা জানা যাবে দু-একদিন পর।’

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

বিএনপির এই মুখপাত্র বলেন, গতকাল (সোমবার) ডাকসুর ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটল। ডাকসুতে ১৯৭৩ সাল ছাড়া আর কখনোই ভোট ডাকাতির মহা জালিয়াতির ঘৃণ্য ঘটনা ঘটেনি।
মিডনাইট ভোটের সরকারের ফতোয়া গুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ‘ভূতের বেগার’ খেটে বিশ্ববিদ্যালয় সুমহান ঐতিহ্যকে ধুলোয় লুটিয়ে দিলেন।

‘সরকার যেহেতু বিরোধীদের এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ তাই অজ্ঞাবাহি ঢাবি ভিসি ডাকসু নির্বাচন করলেন প্রহসন ও সন্ত্রাসী বার্তাবারণে। সিইসির অতৃপ্ত আত্মাকে নিজের দেহে ধারণ করলেন ঢাবির ভিসি।’ বলেন, বিএনপির শীর্ষ স্থানীয় নেতা রিজভী।

তিনি বলেন, প্রখ্যাত কবি আল মাহমুদ তার এক কবিতায় লিখেছেন ‘জানতে সাধ জাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কি ডাকাতদের গ্রাম?’ তিনি কেন এই কবিতা লিখেছিলেন আমি জানি না বলেন রিজভী। এই বরণ্যে কবির উক্ত কবিতার লাইনটি প্রমাণ করল গতকাল ছাত্রলীগ। তবে এই ছাত্রলীগ নামধারী বর্গীয় ও মকদের অভয়ারণ্যের মধ্যেও উদ্দীপ্ত প্রাণের সাহসী তরুণরা ভোট ডাকাতির বিরুদ্ধে রক্তে রঞ্জিত হয়েও প্রতিবাদ করেছেন।

রিজভী বলেন, আমি মনে করি এই প্রতিবাদে অংশ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল, কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা ও বাম ছাত্র সংগঠনগুলো প্রমাণ করেছে তারা আলোর পথের যাত্রী।

তিনি বলেন, ‘সব মিলিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোন কারিগরি হয়েছে বা সেই কারিগরির কোন উপলব্ধি ভাইস-চ্যান্সেলরের বাসভবনে হয়েছে কিনা সেটা জানা যাবে দু-একদিন পর।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!