1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

সুন্দরগঞ্জে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত : এলাকাবাসীর বিক্ষোভ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৯৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় আল-আমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার সর্বনান্দ ইউনিয়নের নতুন হাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় নতুনবাজার এলাকায় দুপুর পর্যন্ত বিক্ষোভ করছে এলাকাবাসী। আলআমিন উপজেলার নলডাঙ্গা কলেজ পাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। সে স্থানীয় রামভন্দ্র ডিবিএইচ শিশু নিকেতনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

সর্বনান্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, আলআমিনসহ আরো ২ শিক্ষার্থী বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। পথে নতুন হাট-বালাছিড়া সড়কের নতুন হাট একটি ট্রাক্টর পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলআমিনের মৃত্যু হয়। আহত হয় অপর দুই শিক্ষার্থী। তাৎক্ষণিক ভাবে তাদের নাম জানা যায়নি।
এদিকে, স্কুল-ছাত্র হতাহতের ঘটনায় দুপুর ১২ টা পর্যন্ত বিক্ষোভ করতে থাকে শত-শত এলাকাবাসী। এসময় পুলিশ স্থানীয় জনতার উপর চড়াও হলে পরিস্থিতি আরও অবনতি হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করে জানান বিক্ষুদ্ধ এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!