1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

গোবিন্দগঞ্জের সাঁওতাল সম্প্রদায় নিজস্ব ঐতিহ্যে নেচে-গেয়ে আনন্দে বাহা পরব উদযাপন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

মঙ্গলবার নিজস্ব কৃষ্টি অনুযায়ি এই বাহা পরব আনুষ্ঠানিকভাবে পালন করলো গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী বাগদা বাজারের কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে সাঁওতালরা। বাহা পরব উদযাপন কমিটি ও অবলম্বনের আয়োজনে আদিবাসী সাঁওতালরা বসন্ত-কে বরণ করে নেয় তাদের নিজস্ব ঐতিহ্য দিয়ে। এসময় সাঁওতাল তরুনীরা লাল ফুল তাদের খোঁপায় গেঁথে আনন্দে নাচে-গানে মেতে ওঠে। সাঁওতাল গ্রামে গ্রামে চলে আনন্দ উৎসব। আনন্দে বিভোর হয়ে মাদলের তালে তালে গান গেয়ে নাচতে থাকে তারা। আর সেই আনন্দ-উৎসবের নাম ‘‘বাহা পরব’’। বাহা অর্থ ফুল। তাই বাংলায় বাহা পরবকে ‘‘ফুল উৎসব’’ বলা হয়। উত্তরাঞ্চলে সমতলে বসবাসকারী আদিবাসী জাতি গোষ্ঠীর মধ্যে উড়াও, মুন্ডা, মালো, মাহাতো, মালপাহাড়ী, রাজওয়ারসীসহ মোট ৩৮টি ক্ষুদ্র জাতি গোষ্ঠী এই বাহা উৎসব পালন করে থাকে। অনুষ্ঠান শেষে ভোজেরও আয়োজন করা হয়।
বাহা পরবে স্থানীয় আদিবাসী শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত সাঁওতাল সাংস্কৃতিক দলের সঙ্গীত ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এতে সাঁওতাল জনগোষ্ঠীর বিভিন্ন সংস্কৃতিক দল অংশগ্রহণ করে। দীর্ঘদিন পর এ ধরণের উৎসবের সুযোগ পেয়ে সাঁওতালরা সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত- এ উৎসবে মত্ত্ব থাকে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাইবান্ধা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান,গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, গাইবান্ধা জেলা উদীচীর সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, এনডিএফ এর নির্বাহী পরিচালক ভিক্টর লাকরা, ইউএনডিপি হিউম্যান রাইটস প্রোগ্রামের মাইনরিটি এক্সপার্ট শংকর পাল, পরিষদের সভাপতি নরেন বাস্কে, আদিবাসী গবেষক কেরিনা হাসদা, প্রিসিলা মুরমু, বুধরাই টুডু, সুফল হেমব্রম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বাহা পরব উদযাপন কমিটি আহবায়ক ডা: ফিলিমন বাস্কে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!