1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

ডাকসু নির্বাচনে ৩০ ডিসেম্বরের পুনরাবৃত্তি হয়েছে, ছাত্রদের দাবির প্রতি ঐক্যফ্রন্টের সমর্থন থাকবে: ফখরুল

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

ডাকসু নির্বাচনে ৩০ ডিসেম্বরের নির্বাচনের পুনরাবৃত্তি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরো বলেন, ছাত্রদের ন্যায্য দাবির প্রতি জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন থাকবে।

সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ডাকসু নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টসহ দেশের রাজনৈতিক নেতৃত্ব আশাহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সরকারি দলের ছাত্র সংগঠনের ভোট ডাকাতি, গুণ্ডামি ও সন্ত্রাসের প্রতিবাদ করেছে বলেও মনে করেন মির্জা ফখরুল। বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ঐক্যফ্রন্টের। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ডাকসু নির্বাচন নিয়ে দায়ী করা হয়। মির্জা ফখরুল আরো অভিযোগ করেন, দেশের সব ধরনের নির্বাচনী ব্যবস্থাই ভেঙে পড়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি আজ জাতি দেখল। সরকারি ছাত্র সংগঠনের যে ভোট ডাকাতি, গুণ্ডামি, সন্ত্রাস তার প্রতিবাদ করেছে (শিক্ষার্থীরা) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অংশগ্রহণ এটার মধ্যে, যেটা তারা দেখতে পেয়েছে এবং তার প্রতিবাদ করেছে। এই অনিয়ম যেটা ঘটেছে আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং আমরা ছাত্রদের ন্যায্যা দাবির প্রতি সমর্থন জানাচ্ছি।’

এর আগে বহিষ্কার করা গণফোরামের সংসদ সদস্য সুলতান মনসুরের বিষয়ে আইনি পদক্ষেপ, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কর্ম পরিকল্পনা ঠিক করতে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা।

বিকেল সাড়ে ৪টার দিকে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!