1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

আফগানিস্তানে মার্কিন ঘাঁটির কাছেই বাস করতেন মোল্লা ওমর

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমর বাস করতেন আফগানিস্তানে মার্কিন ঘাঁটি থেকে সামান্য হাঁটা দূরত্বে। অথচ তাকে ধরতে যুক্তরাষ্ট্র কতো চেষ্টাই না চালিয়েছিল। নতুন একটি বইতে এ তথ্য জানানো হয়েছে। বইটিতে মার্কিন গোয়েন্দাদের বিব্রতকর ব্যর্থতার চিত্রই ফুটে উঠেছে।
মার্কিন ও আফগান নেতারা মনে করতেন মোল্লা ওমর পালিয়ে গেছেন এবং সম্ভবত পাকিস্তানে তার মৃত্যু হয়েছে।
কিন্তু ডাচ সাংবাদিক বেট্টে ড্যাম তার ‘সার্চিং ফর এন এনিমি’ বইতে দাবি করেন, জাবুল প্রদেশে মার্কিন ঘাঁটির মাত্র তিন মাইল দূরে ওমর বাস করতেন। সেখানেই তিনি ২০১৩ সালে মারা যান।
পালিয়ে থাকাকালে ওমর তার পরিবারের সাথে সাক্ষাত করতেন না এবং কাল্পনিক হিজিবিজ ভাষায় নোটবুক লিখতেন।
ড্যাম এই বইয়ের জন্যে পাঁচ বছর গবেষণা করেন। তিনি ওমরের দেহরক্ষী জাব্বার ওমারির সাক্ষাতকার নেন। তালেবানের পতনের পর এই ওমারি মোল্লা ওমরকে পালিয়ে থাকতে সাহায্য এবং তাকে রক্ষা করেন।
এই লেখক আফগানিস্তানে অনেক বছর ধরে রির্পোটিংয়ের কাজ করেন। তিনি এর আগে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে নিয়েও বই লেখেন।
যুক্তরাষ্ট্রে নয় এগারোর হামলার পর দেশটি আফগানিস্তান আক্রমণ করে এবং তালেবানের পতন ঘটায়। সেসময় যুক্তরাষ্ট্র মোল্লা ওমরের মাথার দাম এক কোটি মার্কিন ডলার ঘোষণা করে। অথচ ওমর প্রাদেশিক রাজধানী কালাতে আত্মগোপন করেন। মার্কিন বাহিনী দুদুবার তাকে প্রায়ই ধরেই ফেলেছিল। কিন্তু তিনি রক্ষা পেয়ে যান।
বইটিতে বলা হয়, আত্মগোপনকালে মোল্লা ওমর বিবিসি’র সান্ধ্যকালীন পশতু সংবাদ শুনতেন। তিনি বিশ্ব সংবাদ সম্পর্কে কদাচিৎ মন্তব্য করতেন। এমনকি আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের মৃুত্যও খবর শুনেও তিনি কিছু বলেননি। ওমর ২০১৩ সালে অসুস্থ হন। কিন্তু কোন ডাক্তার দেখাননি। এমনকি চিকিৎসার জন্যে পাকিস্তানও যেতে চাননি। পরে তিনি জাবুলেই মারা যান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!