1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

টেকনাফে সাড়ে ৮ লাখ ইয়াবা উদ্ধার

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৫৬ বার পড়া হয়েছে

ঘটা করে শীর্ষ ইয়াবা কারবারীরা আত্মসমাপর্ণ করলেও থেমে নেই ইয়াবা পাচার। নিজস্ব গতিতে ব্যবসা চালিয়ে যাচ্ছে আইনের আওতার বাইরে থাকা ব্যবসায়ীরা। তাই এখনো চলছে ইয়াবা উদ্ধার অভিযান।

রবিবার রাতে কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছেন। হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমর এলাকা থেকে ইয়াবার বিশাল এ চালানটি জব্দ করা হয়।

জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আসাদুদ-জামান চৌধুরী জানান, বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট নাফ নদ পার হয়ে দমদমিয়া ওমরখাল এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন তথ্য পাওয়া যায়।

এর ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি সদস্যরা রাত সাড়ে ৮টার দিকে তার নিজের নেতৃত্বে ওমরখাল এলাকায় অভিযানে যান।

এ সময় টহল দল মিয়ানমার দিক থেকে একটি নৌকা নাফ নদ পার হয়ে ওমরখালের কাছে আসতে দেখেন তারা।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকায় আরোহিত পাচারকারীরা খালের পাশে লাফ দিয়ে নেমে খুব দ্রুত বেত বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।

পরে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ২৫ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের আট লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

প্রসঙ্গত গত ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে টেকনাফে ১০২ ইয়াবাকারবারি আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণের পর ইয়াবার সবচেয়ে বড় চালান জব্দ করল বিজিবি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!