1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
মৃতরা হলেন, আদমদীঘির উপজেলার নশরৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেবতি সহনের ভাই শ্যামল সহন (৫৫), দুপচাঁচিয়ার উপজেলার আফজাল হোসেন (৪৫) ও সান্তাহার এলাকার শহীদুল ইসলাম (৬৫)।
স্থানীয়রা জানায়, আদমদীঘি থেকে একটি ডাব বোঝাই অটোরিকশা মুরইলের দিকে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে আট যাত্রী আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শ্যামল মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক আফজাল ও শহীদুল মারা যান।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থান্তারিত করা হয়েছে।
বগুড়ার আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম ৩জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে রয়েছেন। তবে র্দুঘটনায় অটোরিকশা চালক নিহত হয়েছে। প্রাইভেট কারের দুই যাত্রীর অবস্থাও সংকটাপন্ন করে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!