1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

সিরাজগঞ্জে অতিরিক্ত ফি আদায়ের দায়ে অধ্যক্ষের কারাদন্ড

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

অবৈধভাবে পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে শহরের হাজী আহম্মদ আলী মাদ্রাসার অধ্যক্ষ সামছুল আলমকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের পেশকার আ. সাত্তার জানান, আজ শনিবার সকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশ ওই মাদ্রাসায় অভিযান চালায়।  এ সময় কামিল পরীক্ষার টিউটোরিয়াল ও ভাইভা পরীক্ষার জন্য আ. আলীম নামে কামিল পরীক্ষার্থীর নিকট থেকে ৬০০ টাকা অতিরিক্ত আদায় করার সময় হাতেনাতে অধ্যক্ষ সামছুল আলমকে আটক করা হয়। উক্ত পরীক্ষায় ৫০০ জন পরীক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা করে সর্বমোট ৩ লক্ষ টাকা অতিরিক্ত আদায়ের টার্গেট নেয়া হয়। এ পরীক্ষায় টিউটোরিয়াল ও ভাইভা পরীক্ষার নামে অতিরিক্ত ফি নেয়ার কোন সুযোগ নেই।

অথচ ওই মাদ্রাসার অধ্যক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় করে আসছিলেন। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান দুপুরের দিকে এ রায় দেন। এ সময় সদর থানার এএসআই মাসুমসহ ভ্রাম্যমান আদালাতের অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!