1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং

বুড়িগঙ্গায় নৌকাডুবিতে একই পরিবারের ৫জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ আরো চারজনের লাশ পাওয়া গেছে। এরা হলো ছয় মাসের শিশু জুনায়েদ, মীম (৮, মাহী ও দেলোয়ার (৩৮)। এ নিয়ে মোট পাঁচ লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার দুপুরে বুড়িগঙ্গার নদী বন্দর ও ওয়াইজঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই তিন মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ বাহীনীর টহল পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, গত বৃহস্পতিবার নৌকাডুবির পর থেকেই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর পক্ষ থেকে নিখোঁজদের উদ্ধারে যৌথ অভিযান চলছে। এরই অংশ হিসেবে উদ্ধারকারী দল ও নিখোঁজদের আত্মীয়স্বজন আজও নদী এলাকায় মরদেহ অনুসন্ধান করছিল। এরই একপর্যায়ে দুপুরের দিকে বুড়িগঙ্গার নদী বন্দর ও ওয়াইজঘাট এলাকায় ভাসমান অবস্থায় জুনায়েদ, মীম ও দেলোয়ারের লাশ পাওয়া যায়।

এর আগে সকালে আহসান মঞ্জিল সংলগ্ন বুড়িগঙ্গা থেকে ভাসমান অবস্থায় কন্যাশিশু মাহী ও শুক্রবার তেলঘাট ও রহমান সাহেবের ডকের মধ্যবর্তী নদী এলাকা থেকে জামশিদার (২০) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌবাহিনীর ডুবুরিরা।

নৌকাডুবির এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন শাহিদা (৩২)।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কামরাঙ্গীরচর থেকে একই পরিবারের সাত যাত্রী নিয়ে একটি নৌকা সদরঘাট টার্মিনালের দিকে যাচ্ছিল। সেখান থেকে লঞ্চে করে ফরিদপুরে এক বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল তাদের।

একই সময়ে টার্মিনাল থেকে বরিশালের দিকে ছেড়ে যাচ্ছিল লঞ্চ সুরভী। সে সময় ব্যাকগিয়ার দিতে গিয়ে সুরভীর পেছনে ধাক্কা লেগে যাত্রিবাহী নৌকাটি ডুবে যায়। এতে ছয় যাত্রী নিখোঁজ হয়। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকে উদ্ধার কাজ চলছে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!