1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং

নারী-পুরুষ সমন্বয়ে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

নারী পুরুষ সমন্বয়ে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নারী পুরুষ উভয়ে এগুলে দেশ এগুবে, সমাজ এগুবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারীদের অধিকার দিয়েছেন বলে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন্নাহার। স্বাগত বক্তব্যের পর তিনি প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিজ মিয়া সেফো। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা এবং প্রতিষ্ঠিত হওয়ায় পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনকে জয়ীতা পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, একটা সময় বলা হতো নারীরা কেন পড়াশুনা করবে। নারীরা ঘরের কোণে বসে থাকবে, রান্না বান্না করবে আর সন্তান জন্ম দেবে। ধর্মের নামে নারীদের ঘরে আটকিয়ে রাখা হতো। বন্দী করে রাখা হতো।

প্রধানমন্ত্রী বলেন, প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন একজন নারী। তিনি হলেন বিবি খাদিজা। তিনি একজন ব্যবসায়ীও ছিলেন। তার অধিনে চাকরি করতেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.)। পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি প্রশ্ন করে বলেন, প্রথম মুসলিম বিবি খাদিজা যদি ব্যবসা করতে পারেন তাহলে আজকের মেয়েরা কেন ব্যবসা করতে পারবেন না।

তিনি বলেন, আমাদের মেয়েরা আজ অনেক দূর এগিয়েছে। সংসদ সদস্য, বিচারপতি, শিক্ষক, পাইলট, মেজর জেনারেল, পুলিশ, বিমান বাহিনীসহ প্রত্যেকটি স্থানে মেয়েরা কাজ করছে। এ কারণেই দেশ এগিয়ে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!