1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

দুপুরে আদালতে তোলা হবে সাফাত-সাদমানকে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ মে, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

রাজধানীর বানানীতে ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গ্রেফতার করে শুক্রবার রাতেই ঢাকায় আনা হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিলেট থেকে তাদের গ্রেফতার করা হয়। ধর্ষণের আসামিদের গ্রেফতারে পুলিশ সদর দফতরের সমন্বয়ে একাধিক টিম তৈরি করা হয়। এরমধ্যে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), জেলা পুলিশ এবং ঢাকা থেকে আসা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের টিমসহ একাধিক দল অভিযানে অংশ নেয়। তাদের গ্রেফতার করা হয় নগরীর পাঠানটুলার রশিদ ভিলা থেকে।

‘বনানী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ভোররাতে ঢাকায় আনা হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে দুজনকে আদালতে তোলা হবে একই সঙ্গে রিমান্ড চাইবে পুলিশ’  জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

আসামিদের গোয়েন্দা কার্যালয়ে ভিক্টিম সাপোর্ট সেন্টারের অধীনে জিজ্ঞাসাবাদ করা হবে ভিক্টিম সাপোর্ট সেন্টারের উপ কমিশনার (ডিসি) ফরিদা ইয়াসমিন এ তথ্য জানিয়েছেন।

এর আগে, আসামিদের গ্রেফতারে পুলিশ সদর দফতরে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। যেখানে আইজিপিসহ পুলিশের উচ্চপদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে যেকোনো মূল্যে আসামিদের গ্রেফতারের বিষয়ে আলোচনা হয়।

বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে ওই দুই বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। বনানী থানায় দায়ের করা এ মামলায় পাঁচজনকে আসামি করা হয়। আসামিরা হলেন- সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদমান সাকিফ ও আজাদ। মামলায় অভিযোগ করা হয়, আসামি সাফাত ও নাঈম ওই দুই তরুণীর বন্ধু। জন্মদিনের পার্টিতে দাওয়াত দিয়ে হোটেলে নেওয়ার পর সাফাত ও নাঈম হোটেলের একটি কক্ষে নিয়ে রাতভর দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণ করে। অপর তিন আসামির বিরুদ্ধে ধর্ষণে সহায়তা ও ভিডিও ধারণের অভিযোগ আনা হয় মামলায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!