1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং

শিশু ধর্ষণ ও হত্যায় সন্দেহভাজন ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’ নিহত: যশোর

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

যশোর শহরে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি করেন, ওই ব্যক্তি শিশু ধর্ষণ ও হত্যায় জড়িত সন্দেহভাজন হতে পারেন।

বুধবার ভোরে শহরের খোলাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান দাবি করেছেন।

নিহত ব্যক্তির (৩৫) নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশ দাবি করেছে, ওই ব্যক্তি শহরের খোলাডাঙ্গা এলাকার শিশু তৃষা ধর্ষণ ও হত্যার সাথে জড়িত থাকতে পারেন। শিশু তৃষা ৩ মার্চ বিকেলে খেলা করতে বের হয়ে নিখোঁজ হয়। পরের দিন সন্ধ্যায় বাড়ির অদূরে একটি গর্ত থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার তার বাবা তরিকুল ইসলাম অজ্ঞাত আসামিদের নামে একটি মামলা করেন।

বুধবার সকালে পুলিশ কর্মকর্তা শিহাবুর রহমান দাবি করেন, গোপন সূত্রে রাত ৩টায় পুলিশ জানতে পারে, খোলাডাঙ্গা এলাকার একটি পরিত্যক্ত রাইস মিলে শিশু তৃষা ধর্ষণ ও হত্যায় জড়িত সন্দেহভাজন কয়েকজন আসামি অবস্থান করছে। পুলিশের দুটি টিম সেখানে অভিযান চালায়।

‘পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ও বোমাবাজি শুরু করে। এ সময় পুলিশ পাল্টা ১০টি গুলি করলে সন্ত্রাসীরা পিছু হটে। পরে মিলের পার্শ্ববর্তী মাঠ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।’

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ওই ব্যক্তিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মরদেহের মাথার বাঁ পাশে গুলি লেগেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!