1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং

ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা জানিয়েছেন মাউন্ট এলিজাবেথের চিকিৎসক

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছে মাউন্ট এলিজাবেথের চিকিৎসক। দুই-এক দিনের মধ্যে তার কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

বুধবার দুপুরে দ্বিতীয় বারের মত ব্রিফ করেন ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ। এ সময় বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ের পর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসের রিজভী ওবায়দুল কাদেরের চিকিৎসার আপডেট উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি বলেন, ওবায়দুল কাদেরের শরীরের সব অর্গান কাজ করছে। প্রতিদিন তার অবস্থার উন্নতি হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন।

প্রসঙ্গত, রবিবার ফজরের নামাজের পর হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করেন ওবায়দুল কাদের। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের। তখনই তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। পর দিন সোমবার ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!