1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা।

প্রার্থীতার বৈধতা পেলেন আব্দুল কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৬৭ বার পড়া হয়েছে

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন বিভিন্ন পদে উপজেলাটির মোট ২৩ প্রার্থী। চেয়ারম্যানের চেয়ারের জন্য ভোটের খাতায় নাম লেখান ৮ প্রার্থী। যার মধ্যে ২৮ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই ৮ প্রার্থীর মধ্যে বাদ পড়ে স¦তন্ত্র প্রার্থীতা প্রকাশ করা যুবলীগ নেতা আব্দুল কাদেরের মনোনয়ন আবেদন। রাজনীতির মাঠে ভোটের হাওয়ার এক অন্যতম অনুষঙ্গ হয়ে পড়ে আব্দুল কাদেরের বাতিল হওয়া মনোনয়ন আবেদন।

৪ মার্চ সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মো:আসলাম হোসেনের কার্যালয়ে শুনানি শেষে ইতিবাচক রায় ঘোষণা আসে। বৈধতা পায় আব্দুল কাদেরের মনোনয়ন।

বাংলাদেশ আওয়ামীলীগের জন্য এবং দেশের জন্য এক ভয়াবহ অধ্যায় ২১ আগস্ট গ্রেনেড হামলার পর সারাদেশের মতো দৌলতপুরে আমরা বিক্ষোভ প্রতিবাদ গড়ে তুলি। প্রতিবাদ কর্মসূচীতে তৎকালীন প্রশাসন এবং জামায়াত বিএনপি’র হামলায় আমরা বেশ কয়েকজন নেতাকর্মী গুরুত্বর আহত হই। সেই সময় আমাদের উল্টো মামলাও দেয়া হয়। সেই মামলা পরবর্তীতে নিষ্পত্তি হলেও মনোনয়ন পত্রে নিষ্পত্তির সার্টিফিকেট সংযুক্তি দেয়া হয়নি, একারনেই মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়,যদিও দাপ্তরিক প্রক্রিয়ায় পরবর্তীতে আদালতে সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে শুনানি আবেদন করেছিলাম। ৪ মার্চ সোমবার শুনানি শেষে মনোনয়ন কে বৈধতা দেয়া হয়েছে। সন্ধ্যায় গণমাধ্যমকে এমন বক্তব্য দেন আব্দুল কাদের।

তিনি আরও বলেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবাণীতে এবং সকলের দোয়ায় শেষ পর্যন্ত দৌলতপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে থাকতে সম্পূর্ণ বৈধতা পেয়েছি। দৌলতপুরের মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!