1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

যে কারণে কমলাপুর রেল কর্মকর্তাদের আল্টিমেটাম দিলেন মন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে কমলাপুর রেল স্টেশনে অব্যবস্থাপনা, অনিয়ম দূরের পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত ও অবকাঠামোগত উন্নয়নে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, কমলাপুর রেল স্টেশনের সার্বিক কার্যক্রম দেখতে পরিদর্শন করেছি। তাদের কার্যক্রমে সন্তুষ্ট হতে পারিনি। তাই অব্যবস্থাপনা দূর করার পাশাপাশি যাত্রীসেবা নিশ্চিত করতে এখানকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এক মাসের সময় দিয়েছি। এ সময়ের মধ্যে সংশোধন না হলে ব্যর্থতার দায়ে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, আজকে ৫ তারিখ। অর্থাৎ আগামী ৫ই এপ্রিল আবার এখানে পরিদর্শন করবো। ওই সময়ে মধ্যে তাদের সংস্কার করতে হবে। পরিবর্তন না হলে ব্যবস্থা।

রেল ব্যবস্থায় চমক আনতে রেলপথকে ঢেলে সাজানো হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের ১০টি মেগা প্রকল্পের দুটিই রেল খাতের।

এছাড়া রেল ব্যবস্থাপনা আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে।

টিকিট কালোবাজারি রোধে বর্তমানে একটি ট্রেনে টিকিট বিক্রিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষামূলক এ কার্যক্রমে ভালো সাড়া পেলে পর্যায়ক্রমে সব ট্রেনে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!