1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

উপজেলা পরিষদ নির্বাচন পলাশবাড়ীতে দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রার্থীদের নানামুখি নির্বাচনি প্রচার-প্রচারণা

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের নির্দিষ্ট দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে প্রার্থীদের নানামুখি নির্বাচনি প্রচার-প্রচারণা।
গত কয়েকদিন ধরে অসময়ের বৃষ্টি ছাড়াও শীতল আবহাওয়ায় শীতের ছোঁয়াসহ প্রাকৃতিক নানা বিরূপ আবহাওয়া উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে বিরামহীন গভীর রাত পর্যন্ত প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রার্থীদের প্রতিক সম্বলিত পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র উপজেলা।
স্ব-স্ব পদে পরস্পর প্রতিদ্বন্দ্বীতায় লিপ্ত প্রার্থীরা যার-যার অবস্থান থেকে তাদের সমর্থক ভোটার কর্মিবাহিনী নিয়ে অব্যাহত নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সুর্যোদয়ের সাথে সাথে প্রার্থীরা বেরিয়ে পড়ছেন ভোটারদের দ্বারে-দ্বারে।
দলীয় নেতাকর্মী ও পরীক্ষিত সমর্থকদের বহর নিয়ে বেড়িয়ে পড়ছেন উপজেলার তৃণমূল পর্যায়ে। এসময় বিভিন্ন ইউনিয়ন সমূহে ভোটারদের বাসাবাড়ী, দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠান ছাড়াও সর্বস্তরের পথচারিদের নিকট নিজ নিজ পরিচয় তুলে ধরে তাদের মার্কায় ভোট প্রার্থনা করছেন।
দ্বিতীয় ধাপে ১৮ মার্চ পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন।নির্বাচনে দলীয় ও স্বতন্ত্রসহ চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরু) ৮ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৬ জনসহ মোট ১৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (নৌকা) জাতীয়পার্টি মনোনীত এ্যাড. মমতাজ উদদীন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী বজলার রহমান রাজা (আনারস)।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রার্থীরা হচ্ছেন, শেখ ছামসুজ্জোহা আহমেদ হিটু (বই), ফিরোজ কামাল চৌধুরী পলাশ (চশমা), মমিরুল ইসলাম এমদাদুল (উড়োজাহাজ), আনিছুর রহমান মানিক (টিয়াপাখি), আবুল কালাম আজাদ (বাল্ব), এএসএম রফিকুল ইসলাম রিপন (টিউবওয়েল), আশরাফুল ইসলাম (মাইক) ও আলমগীর মন্ডল (তালা)।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন রিক্তা বেগম (ফুটবল), শ্যামলী বেগম (পদ্মফুল), আনোয়ারা আনিস (কলস), আনোয়ারা বেগম (বৈদ্যুতিক পাখা), কোহিনুর আক্তার বানু শিফন (সেলাই মেশিন) ও চন্দনা রাণী রায় (হাঁস)।
উল্লেখ্য, উপজেলার ৯ ইউনিয়নে ৬৪ ভোট কেন্দ্রের বিপরীতে পুরুষ ও মহিলাসহ মোট ভোটার ১ লাখ ৮৮ হাজার ৪’শ ১১ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!