1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ শুরু গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

পলাশবাড়ীতে যৌতুকের দায়ে গৃহবধু নির্যাতন, হাসপাতালে ভর্তি

  • আপডেট হয়েছে : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার:

গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের দায়ে স্বামী কর্তৃক গৃহবধু এক সন্তানের জননী রোকসানা বেগম (২০)-কে শারীরিক ও মানসিক নির্যাতন, অতঃপর হাসপাতালে ভর্তি। জানা যায়, সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামের রোফায়েত উল্যার কন্যা রোকসানা বেগমের সহিত একই গ্রামের ইসমাইল গাছুর ছেলে খাদেমুল ইসলাম (২৫) ২ বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। উক্ত খাদেমুল ইসলাম পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর বাজারে চায়ের দোকান থাকায় ভাড়া বাসায় স্বামী-স্ত্রী বসবাস করে। স্থানীয়ভাবে জানা যায়, উক্ত খাদেমুল ইসলাম বিভিন্ন খেলায় বাজী জুয়ার সাথে জড়িত। বিবাহের পর থেকেই স্বামী বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তার স্ত্রী রোকসানার নিকট পিতার বাড়ী থেকে যৌতুক বাবদ টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে। স্ত্রী রোকসানা পিতার বাড়ী থেকে টাকা এনে দিতে অস্বীকৃতি জানায়। এ কারণে তার উপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন। এরই জের ধরে ১লা মার্চ (শুক্রবার) দুপুরে পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুকের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে স্বামী খাদেমুল স্ত্রী রোকসানাকে বেদম মারপিট করতে করতে তার বুকের উপর চরে হত্যার উদ্দেশ্যে মাথা মেঝের সঙ্গে আছড়াতে থাকে। এ সময় তার চিৎকারে আশে-পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে তার পিতা রফায়েত উল্যা মেয়ের রোকসানার অবস্থা গুরুতর হলে শুক্রবার রাতে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ৮নং বেডে চিকিৎসাধীন রয়েছে ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!