1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

বিএনপির বড় বড় নেতা রাজনীতির মাঠের কাক: হাছান মাহমুদ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

বিএনপির বড় বড় নেতা রাজনীতির মাঠের কাক বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু অধিকার বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছিল বিএনপি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি রাতের অন্ধকারে ক্ষমতা দখল করেছিলেন। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে রাজনৈতিক ও রাজনীতির কাকদের সমন্বয়ে তিনি বিএনপি গঠন করেছিলেন।

আপনারা জানেন, খাবারের উচ্ছিষ্ট বিলিয়ে দিলে যেমন অনেক কাক চলে আসে খাওয়ার জন্য, জিয়াউর রহমানও ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দিয়েছিলেন। আজ যারা বিএনপির বড় বড় নেতা, তারা রাজনীতির মাঠের কাক। ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্যই তারা বিএনপি করেছিলেন।’

তিনি বলেন, ‘। মির্জা ফখরুল ইসলামের দল ভিন্ন। চট্টগ্রামের যারা নেতা তাদের দল ভিন্ন। আমি নাম বলতে চাই না। কেউ ব্যবসা করতেন, আবার কেউ অন্য দল করতেন। মওদুদ আহমেদের দল ভিন্ন। খোন্দকার মোশারফ হোসেনের দল ভিন্ন। বিভিন্ন দল থেকে রাজনীতির কাকদের নিয়ে যে দল গঠিত হয়েছে সেটির নাম বিএনপি। সুতরাং তারা নানা কথা বলছে।’

ঢাকা উত্তর সিটি নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘দ্বিতীয়ত তিন দিনের ছুটি পেয়েছে মানুষ। সে কারণে অনেকে বাড়ি চলে গেছে। সকালে যখন ভোটাররা ভোট দিয়ে যায় তখন ঢাকা শহরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। সব মিলিয়ে যে ভোটার উপস্থিতি, তা অত্যন্ত সন্তোষজনক বলে আমি মনে করি’।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!